বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

৫৭ বছরে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল ছামাদ, হতে চান চিকিৎসক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাকরির মেয়াদ আছে কেবল দুই মাস। এরপর যাবেন অবসরে। কিন্তু ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন উদ্যমী পুলিশ সদস্য আব্দুস ছামাদ। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত। রোববার (১২ই মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এই সাফল্যের কথা জানান। 

জানা গেছে, দুবছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন আব্দুস ছামাদ। চলতি বছর এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন।

জানতে চাইলে আব্দুস ছামাদ বলেন, দুই মাস হলো বগুড়ায় এসেছি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলাম। সেখানে থাকা অবস্থায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হই। সেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছি।

আরো পড়ুন: সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট পুনরায় শুরু, আটকেপড়া যাত্রীদের স্বস্তি

তিনি বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পাই। ওই সময় অষ্টম শ্রেণি পাস করে চাকরি শুরু করি। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুমাস বাকি। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। এজন্য পড়ালেখা শুরু করেছি। হোমিও চিকিৎসা নিয়ে পড়ার ইচ্ছা আছে।

পুলিশ সদস্য আরও বলেন, অবসরের জীবনটা এমনি এমনি কাটাতে চাই না। অনেক দিনের ইচ্ছা হোমিও চিকিৎসা পেশায় আসা। সেই জন্য এসএসসি দিয়েছি। বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে। এসএসসি পাসের বিষয়টি ইতোমধ্যে কর্মস্থলের সবাই জেনেছেন। এজন্য সবাই সাধুবাদও দিচ্ছেন।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, চাকরিজীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে শিক্ষার প্রতি তার একটা আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ বিভাগে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস করেই যোগদান করা যেত।

এইচআ/ আই.কে.জে/  

এসএসসি পাস পুলিশ কনস্টেবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250