বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট পুনরায় শুরু, আটকেপড়া যাত্রীদের স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রানওয়েতে আলোক স্বল্পতার কারণে উড়োজাহাজ উঠানামা বন্ধ থাকার পর আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে। সোমবার (১৩ই মে) সকাল ৮টা ৩৫ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরু করেছে।

বিমানবন্দরে বাতিল হওয়া তিনটি ফ্লাইটের স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরে যান এবং দূরবর্তী যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়। রোববার (১২ই মে) রাত সোয়া ১০টার দিকে ওই তিনটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।  

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়ের লাইট না জ্বলার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় ২০০ যাত্রী। 

আরো পড়ুন: মোরগের কণ্ঠে ‘আল্লাহ আল্লাহ’ ডাক, দেখতে মানুষের ভীড়

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচ দিয়ে রয়েছে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এর মধ্যে ত্রুটি ঠিক করা হয়েছে।  

তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত সর্বশেষ ঢাকা-সৈয়দপুর-ঢাকার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলো হলো নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা এয়ারলাইনস। এতে বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুই শতাধিক যাত্রী আটকা পড়েন। আটকেপড়া যাত্রীরা সকালের ফ্লাইটে যাত্রা করবেন। 

এইচআ/ আই.কে.জে/

ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250