শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শারীরিক অবস্থার উন্নতি, ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিছানায় শুয়ে থাকা নিবিড় প্রায় ১৪ মাস পর চোখ মেলতে শুরু করেছেন। গত বছর ১৪ই ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। তাকে ভর্তি করা হয় সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। 

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। তবে হাসপাতাল থেকে তাকে রিহ্যাবে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাই আমার ছেলের জন্য যেভাবে প্রার্থনা করেছেন, এ জন্য আমার গোটা পরিবার কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও প্রার্থনায় ছেলেটি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। আমি ব্যক্তিগত কাজে ১৮ই এপ্রিল ঢাকায় এসেছিলাম। আবার ৫ই মে কানাডায় ফিরে যাব। যাওয়ার পর তার চিকিৎসাবিষয়ক আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন: হেলিকপ্টারে আগুন, প্রাণে বাঁচলেন দেব

কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করতেন নিবিড় কুমার। দুর্ঘটনার পর ১৪ মাস ধরে টরন্টোয় সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনার পরদিন থেকেই তার সঙ্গে বাবা-মা দুজনেরই ঠিকানা ওই হাসপাতাল। সেখানে শিল্পীর পরিবারের সদস্যরাও রয়েছেন।

এসি/ আই.কে.জে/ 



কুমার বিশ্বজিৎ নিবিড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250