রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বাংলাদেশ-আমিরাত সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ শুক্রবার (২রা মে) এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ই মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯শে মে। দু'টি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১শে মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫শে ও ২৭শে মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০শে মে, ১লা জুন ও ৩রা জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এইচ.এস/

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250