শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

যেখানে ৫ কেজি তরমুজ মিলছে ১০০ টাকায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার ৫০-১০০ টাকায় তরমুজ বিক্রির কার্যক্রম শুরু করেছেন হরমোন ও অ্যান্ড্রোলজিস্ট ডা. নাহিদ-উল-হক। সেইসঙ্গে আনারস বিক্রি করছেন ৩০ টাকা পিস। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

শুক্রবার (২২শে মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় এ দামে তরমুজ ও আনারস বিক্রি করা হয়। স্বল্প দামে তরমুজ বিক্রিতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংগঠন থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার সাগর।

তিনি গণমাধ্যমকে বলেন, ৪-৫ কেজি ওজনের তরমুজ ১০০ এবং ৭-৮ কেজি ওজনের তরমুজ ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সবগুলো তরমুজ কেটে ক্রেতাদের দেখিয়ে তারপরই বিক্রি করা হচ্ছে।

আরো পড়ুন: রমজানে লাভ ছাড়াই পণ্য বিক্রি করছেন যে দোকানি

তরমুজ কিনতে আসা রিকশাচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এই রোজায় এই প্রথম তরমুজ কিনলাম। সস্তায় পাইছি। এই কারণে কিনতে পারলাম।’ 

ফরিদপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা পান্না গণমাধ্যমকে বলেন, এটি ডা. নাহিদ-উল-হকের একটি মহতী উদ্যোগ। এতে গরিব ও নিম্নআয়ের মানুষ ইফতারে পরিবারের সদস্যদের মুখে একটু তরমুজ তুলে দেওয়ার সৌভাগ্য পেলো।

এক প্রতিক্রিয়ায় ডা. নাহিদ-উল-হক গণমাধ্যমকে বলেন, ফরিদপুরের সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। রমজানে গরুর মাংস, তরমুজ ও আনারসের বিষয়ে সাধারণ মুসলমানদের মাঝে আবেদন রয়েছে। কিন্তু উচ্চমূল্যের কারণে তারা এতো দাম দিয়ে এসব কিনে খেতে পারেন না। তাদের জন্যই এ উদ্যোগ। রমজানজুড়ে এটা অব্যাহত থাকবে।

এর আগে পবিত্র রমজান উপলক্ষে ৫০০ টাকা কেজি গরুর মাংস বিক্রির কর্মসূচি শুরু করেন হরমোন ও অ্যান্ড্রোলজিস্ট ডা. নাহিদ-উল-হক। শহরের লক্ষ্মীপুর মহল্লার ঈদগাহে পাঁচটি গরু জবাই করে এই কর্মসূচি শুরু করেন তিনি।

এইচআ/

তরমুজ শুভ উদ্যোগ সুলভমূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250