মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ *** শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে বার্তা! *** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩

তামিমদের উদ্দেশে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিপিএলের শিরোপা জয়ের পর তামিমদের অভিনন্দন জানিয়েছেন রংপুর দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল ফরচুন বরিশাল। জয়ের নায়ক ছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। প্রথম প্লে-অফে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বরিশাল। 

শনিবার (২রা মার্চ) বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান। তিনি জানান, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসেও (টিটি) ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন: নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের

নিজ জেলা মাগুরা থেকে এসে রাত ১০টার পর ব্যাডমিন্টন ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব। 

বক্তব্য প্রদান শেষে মাস্টার্স টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা সাকিবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পরে তিনিসহ সাবেক তিন ক্রিকেটারকে ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওই অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব কথা বলেন বিপিএল ফাইনাল নিয়েও।

তিনি বলেন, ‘ইনডোরে এসে ভালোই লেগেছে। এই প্রথম মনে হয় এখানে এলাম। ব্যাডমিন্টন-টেবিল টেনিসে অনুশীলন জোরদার হলে অনেক ভালো কিছু সম্ভব। ফাইনালের সময় মাগুরায় ছিলাম। স্কোর দেখেছি। টুর্নামেন্ট কেমন হয়েছে সেটি আয়োজকরা বলবে। তবে বরিশাল ভালো খেলেছে। তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন। আমার তরফ থেকে তাদের সবাইকে অভিনন্দন।’

এসি/ আই. কে. জে/


সাকিব তামিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250