সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মিরাজের এমন কীর্তি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৬

#

উইকেট নেওয়ার পর মিরাজ যেন আকাশ ছুঁতে চাইলেন। ছবি: এএফপি

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যাদের সময় সবচেয়ে ভালো কাটছে, তাদের একজন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ে আত্মবিশ্বাসে জ্বালানি পান এই অলরাউন্ডার। মূল সিরিজেও তার সময়টা যাচ্ছে দারুণ।

প্রথম ইনিংসে দারুণ এক ফিফটির পর বল হাতেও দাপট দেখাচ্ছেন মিরাজ। তাতেই ইতিহাস গড়লেন সদ্য সাবেক ওয়ানডে দলপতি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবলের কীর্তি গড়লেন মিরাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২তম ম্যাচ খেলছেন মিরাজ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলার পর টেস্টের বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে তার রান এখন ১৪৩৬। ইতিহাস গড়তে অপেক্ষা ছিল কেবল ৪ উইকেটের। চতুর্থ দিনের প্রথম সেশনে প্যাট কামিন্সকে সাদমান ইসলামের ক্যাচে পরিণত করে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।

মিরাজ অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটর মালিক নন। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তাইজুল ইসলাম। এবার বাঁহাতি স্পিনারের পাশে বসলেন মিরাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট এবং ১০০০ রানের কীর্তি গড়া পঞ্চম ক্রিকেটার মিরাজ। বাকি চারজন হলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কামিন্স ও ক্রিস ওকস।

ডারউইন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার পতন হওয়া তিনটি উইকেটই নেন মিরাজ। এর আগে তৃতীয় দিন নিয়েছিলেন ১ উইকেট। এখন পর্যন্ত বাংলাদেশের দাপটে বড় অবদানই রাখছেন তিনি। অজিদের দ্বিতীয় ইনিংসে কামিন্স ছাড়াও মিরাজ তুলে নেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টারের উইকেট।

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250