সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আমি কারও সঙ্গে প্রেম করছি না : মিয়া খলিফা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হুট করেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের সঙ্গে সাবেক পর্ন তারকা মিয়া খলিফার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব ফুটবল জয় করে ফেলেছেন আলভারেজ। নতুন চ্যালেঞ্জের খোঁজে ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। তবে সম্প্রতি তার ব্যক্তি জীবন চলে এসেছে আলোচনায়।

আলভারেজ তার বাল্যকালের বান্ধবী মারিয়া এমিলিয়া ফেরেরোর সঙ্গে লম্বা সময় ধরে প্রেম করছেন। সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বেশ খোলামেলা। এরই মধ্যে ইতালি এবং আর্জেন্টিনার বেশকিছু গণমাধ্যম দাবি করে বসে, বৈরুতের সাবেক পর্ণ তারকা মিয়া খলিফার সঙ্গে প্রেম করছেন আলভারেজ! এই গুঞ্জন নিয়ে আলভারেজ চুপ থাকলেও মিয়া খলিফা মুখ খুলেছেন।


মিয়া খলিফার চেয়ে বয়সে অনেকটাই ছোট আলভারেজ। এই বিষয়টি নিয়েই আর্জেন্টাইন তারকাকে খোঁচা মেরে মিয়া খলিফা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। আমি কারও সঙ্গে প্রেম করছি না। যদি আমি কারো সঙ্গে প্রেম করিও, এমন কারো সঙ্গে করবো না যে নাইন ইলেভেনের সময় কোথায় ছিল সেটা জানে না।’

উল্লেখ্য, মিয়া খলিফা এর আগে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে কোনটাই টেকেনি। ২০১১ সালে তার হাইস্কুল জীবনের প্রেমিকের সঙ্গে প্রথমবার বিবাবহবন্ধনে আবদ্ধ হন মিয়া খলিফা। সেই সম্পর্ক চুকে যাওয়ার পর রাঁধুনি রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে পরের বছরই ছাড়াছাড়ি হয়ে যায়।

ওআ/কেবি

মিয়া খলিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250