শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

নতুন সিনেমা পরিচালনায় মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি মীর সাব্বির নির্মাণের সঙ্গে জড়িত। জনপ্রিয় অনেক নাটক তৈরি হয়েছে তার পরিচালনায়। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছিলেন দীর্ঘদিন ধরে। তার এ স্বপ্নে উৎসাহ দিয়েছেন এ টি এম শামসুজ্জামান থেকে শুরু করে অনেক গুণী অভিনেতা। সিনেমা বানানোর জন্য বহুদিন ধরে নিজের ভেতরে একটি গল্প লালন করছিলেন মীর সাব্বির। ২০১৮ সালে সেটি জমা দেন সরকারি অনুদানের জন্য। অনুদান পেয়েও যান।

২০২১ সালের ৩১শে ডিসেম্বর মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার কেন্দ্রে ছিল রইস পাগলা নামের এক চরিত্র। জঙ্গলে থাকে। কথা বলে কুকুর, গাছ, পাখি, মাছ সবার সঙ্গে। গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। আর কেউ না জানলেও রইস ঠিকই বুঝতে পারে, খুনটা কে করেছে! প্রকৃতি, পরিবেশ আর অনেকটা রহস্যের মিশেলে তৈরি রাত জাগা ফুল বেশ আলোচিত হয়েছিল। প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান মীর সাব্বির।

চার বছর পর আবার সিনেমা বানাতে চলেছেন মীর সাব্বির। তার দ্বিতীয় সিনেমায়ও থাকবে গ্রামীণ প্রেক্ষাপট। প্রাথমিকভাবে সিনেমাটির নাম দিয়েছেন ‘কুটু’। এরই মধ্যে শেষ করেছেন চিত্রনাট্য রচনা ও গান তৈরির কাজ। সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, কিছু সহজ-সরল মানুষের জীবনের গল্প বলবে কুটু। মীর সাব্বির বলেন, ‘আমার রাত জাগা ফুলও গ্রামীণ প্রেক্ষাপটে ছিল, তবে সেখানে শহরের গল্পও কিছুটা ছিল। নতুন যে চিত্রনাট্য লিখেছি, সেটা পুরোটাই গ্রামের গল্প।’

কুটু সিনেমার গল্প ও গান চূড়ান্ত হলেও ঠিক হয়নি অভিনয়শিল্পী। কাস্টিংয়ে নতুনত্ব থাকবে বলেই জানালেন মীর সাব্বির। শিগগির শুটিং শুরু করতে চান। তিনি জানান, সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে শিগগির সিনেমাটি আসবে।

জে.এস/

মীর সাব্বির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250