রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন

সুলভে বিশ্বমানের চিকিৎসা দেওয়ার প্রত্যয় বিএসএমএমইউ ভিসির

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা রোগীদের সুলভে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। 

এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের সবসময় মনে রাখতে হবে যে, আমরা রোগীদের কাছে দায়বদ্ধ। রোগীদের সহজে ও সুলভে বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে হবে। এজন্য যা যা করণীয় তা করতে হবে। পদ্ধতি, বিন্যাস ও বিস্তৃতির ক্ষেত্রে নজর দিতে হবে।

মঙ্গলবার (৪ই জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘সিটিজেন চার্টার প্রণয়ন, বাস্তবায়ন ও হালনাগাদকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সবাইকে দক্ষতা অর্জন করতে হবে এবং জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

আরো পড়ুন : ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে সরকার অঙ্গীকারবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, প্রতিটি বিভাগে নিজস্ব প্রতিশ্রুতি লিখিতভাবে ডিসপ্লের ব্যবস্থা করতে হবে। এক কথায় রোগীরা যাতে সহজেই এখান থেকে চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন, সেদিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। তাহলেই এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে।

কর্মশালায় বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। 

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ও এপিএর সভাপতি অধ্যাপক ডা. জেসমিন বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ সমন্বয়ক ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এস/ আই.কে.জে/

চিকিৎসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

নান্দাইল দিঘির কোল ঘেঁষে ইত্যাদির নতুন পর্ব

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250