রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

গোপালগঞ্জের সেই গাছ কি আসলেই কথা বলে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলায় সেই গাছ কি আসলেই কথা বলে? এমন প্রশ্ন উঠেছে জনমনে। তবে এর আসল রহস্য কি? স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ কোনো কথা বলে না। এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

উপজেলার রাঘদী ইউনিয়নের গোজেনা গ্রামের আলতাফ শেখের ছেলে প্রবাসী কামরুল শেখের বাগানের একটি গাছ কথা বলছে বলে গুজব ওঠে।

গাছে কথা বলছে- এ কথা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করে। তারা গাছের কথা শোনার জন্য গাছের সঙ্গে কান লাগিয়ে থাকে, কিন্তু শোনে না কোনো কথা। মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ কথা বলছে বলে সংবাদ প্রকাশ করে।

আরো পড়ুন : প্রেমের টানে জয়পুরহাটে এসে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ান তরুণী

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, এটা মিথ্যা ঘটনা। গাছে কথা বলে না।

গাছ দেখতে আসা এক নারী জানান, কই গাছে তো কথা বলে না। সালাম দিলাম, কথা বললাম, কোনো উত্তর পেলাম না। শুনেছি গাছ কথা বলে। অনেক দূর থেকে এসে দেখলাম- ঘটনা মিথ্যা ও ভণ্ডামি ছাড়া কিছুই না।

এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল বলেন, আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোজেনা গ্রামে গাছে কথা বলে এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই।

তিনি আরও জানান, গাছে কথা বলে ঘটনাটি মিথ্যা, বানোয়াট ও ভণ্ডামি বটে।

এ বিষয়ে উপজেলার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি মো. শওকত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছে কোনো কথা বলে না। এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না। স্থানীয় কিছু লোক গাছের চারপাশে বেড়া দিয়ে অর্থ উপার্জনের পাঁয়তারা করছিল।

তিনি বলেন, বাঁশের বেড়া ভেঙে দিয়েছি। প্রতারণা ও ভণ্ডামি বন্ধ করে দিয়েছি।

এস/ আই.কে.জে/

গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250