শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

ইরানের হামলায় অন্ধকারে ডুবল মধ্য ইসরায়েল, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

গণহত্যাকারী ইসরায়েলকে আবার ক্ষেপণাস্ত্র হামলায় জর্জরিত করেছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনের ৩৫তম দিন গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে এ ঝড় তোলে তেহরান। এতে মধ্য ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: আল জাজিরা।

একটি মিসাইল সরাসরি আঘাত হানায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড তৈরি হয়, যার কারণে অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশে পুরো এলাকা।

ইসরায়েলের 'ওয়ালা' নিউজ এজেন্সি জানিয়েছে, তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন এবং ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ওয়াইনেট নিউজ জানায়, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। এছাড়া বেনি ব্রাক এলাকায় বেশ কিছু গাড়িতে আগুন ধরে যাওয়ার খবরও তারা জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250