সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, বরখাস্ত দুই কনস্টেবল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে সদর দপ্তর। তারা হলেন, মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

শনিবার (১১ই মে) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

আরো পড়ুন: ডিসেম্বরে বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন

তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ সুপার ইনামুল হক সাগর আরো জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসি/ আই.কে.জে/


চাকরি কনস্টেবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250