শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ফিলিপাইনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: রয়টার্স

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গতকাল রোববার (৩০শে নভেম্বর)  দুর্নীতিবিরোধী এক বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোতে সরকারি ব্যয়ের সঙ্গে যুক্ত একটি দুর্নীতি কেলেঙ্কারির জেরে তারা প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেন। খবর আল-জাজিরার।

‘কিলুসাং বায়ান কনট্রা-কুরাকোট’ বা ‘জনগণের দুর্নীতিবিরোধী আন্দোলন’ (কেবিকেকে) আয়োজিত এই সমাবেশ শুরু হয় ম্যানিলার লুনেতা ন্যাশনাল পার্ক থেকে। সেখান থেকে বিক্ষোভকারীরা মিছিল করে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যান।

অনেক বিক্ষোভকারী মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের কুশপুত্তলিকা বহন করেন, যেখানে তাদের কুমির হিসেবে চিত্রিত করে নাম দেওয়া হয় ‘করাপ্ট-কোডাইল’। অন্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘মারকোস পদত্যাগ করো’ এবং ‘সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিককে জবাবদিহির আওতায় আনতে হবে’—এ ধরনের স্লোগান লেখেন।

আয়োজকদের মতে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২০ হাজারেরও বেশি। এটি ‘ট্রিলিয়ন-পেসো’ কেলেঙ্কারি ঘিরে জনরোষের সর্বশেষ বহিঃপ্রকাশ।

এই কেলেঙ্কারিতে মার্কোসের ঘনিষ্ঠ মিত্রসহ প্রভাবশালী রাজনীতিকদের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোর চুক্তিতে ঘুষ হিসেবে বিলিয়ন বিলিয়ন পেসো আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের অনেকগুলোই পরে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়েছে অথবা আদৌ নির্মাণই হয়নি।

সাম্প্রতিক সময়ে আঘাত হানা দুইটি শক্তিশালী টাইফুনে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা জনমনে ক্ষোভ আরো উসকে দিয়েছে।

এই কেলেঙ্কারির জেরে ইতিমধ্যে দুইজন মন্ত্রিসভার সদস্য পদত্যাগ করেছেন।

মামলার এক আসামি ও সাবেক আইনপ্রণেতা জালদি কো অভিযোগ করেছেন, মার্কোস তাকে বরাদ্দ কমিটির প্রধান থাকার সময় ‘সন্দেহজনক জনকল্যাণমূলক প্রকল্পের’ জন্য বাজেটে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার যোগ করতে নির্দেশ দিয়েছিলেন। প্রেসিডেন্ট মার্কোস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

জে.এস/

বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250