শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে খালে পড়ল গাড়ি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়ল একদল পর্যটক। পরে সেই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। শুক্রবার (২৪শে মে) রাতে এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন : পোষা কুকুরের জন্য বিশেষ ফ্লাইট, ভ্রমণ করতে পারবে যাত্রীর সঙ্গেই!

এতে বলা হয়, হায়দরাবাদ থেকে চারজনের একটি পর্যটক দল সাউথ কেরালা জেলার কুরুপান্থরার কাছে একটি খালে দুর্ঘটনার শিকার হন। তারা গুগল ম্যাপে দেখানো রাস্তায় চলছিল। কিন্তু ভারী বর্ষণে রাস্তাটি ডুবে যাওয়ায় তারা সেটি চিহ্নিত করতে না পেরে গাড়িটি একটি খালের ওপর দিয়ে চালিয়ে দেয়। এই পর্যটক দলটি কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিল। গাড়িটি ডুবে যাওয়ার পর ওই চার পর্যটককে উদ্ধার করে পুলিশ। তবে তাদের বাহনটি ডুবে যায়। 

স্থানীয় কাদুথুরথী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ডুবে যাওয়া গাড়ি উদ্ধারে কাজ চলছে। 

এ ধরনের ঘটনা কেরালায় নতুন নয়। গত বছরের অক্টোবরে রাজ্যটিতে দুই তরুণ চিকিৎসক গুগল ম্যাপের দেখানো রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে প্রাণ হারান। ওই ঘটনার পর বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রযুক্তি ব্যবহারে সতর্কবার্তা জারি করে কেরালা পুলিশ। 

সূত্র : এনডিটিভি

এস/  আই.কে.জে

গুগল ম্যাপ পর্যটক গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250