মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ *** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

নতুন প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দিয়ে যাচ্ছি : ধ্রুব গুহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিগত দিনগুলোতে স্বতঃস্ফূর্তভাবে বাংলা সংগীতের উৎকর্ষ সাধনে যেভাবে কাজ করে চলেছে ধ্রুব মিউজিক স্টেশন, আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে।’—নিজের প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ৭ বছর পূর্তিতে কথাগুলো বলেন সংগীতশিল্পী ধ্রুব গুহ। সম্প্রতি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে দেশের আলোচিত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

২০১৭ সালের ২৫শে ফেব্রুয়ারি বাংলা গান বিশ্ব-দরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্ন আরো বিস্তৃত ও ঝলমলে করতে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে মানসম্পন্ন গান। ক্রমাগত সেসব গান পৌঁছে গেছে দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে।

আরো পড়ুন: অবশেষে নিজের আস্থার জায়গা খুঁজে পেলেন মাহি

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ ডিএমএসের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধ্রুব গুহ বলেন, ‘আমরা প্রতিষ্ঠার শুরু থেকেই শুদ্ধ বাংলা গানের চর্চা করছি। শুধু প্রতিথযশা শিল্পী না, নতুন প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দিয়ে যাচ্ছি।’

এসি/ আই. কে. জে/ 


ধ্রুব গুহ প্রতিভাবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250