সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

১৬ বছর ধরে কিছুই খান না এই তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেশিরভাগ মানুষই কিছু না খেয়ে বড়জোর কয়েক ঘণ্টা টিকতে পারেন। কিন্তু মুলুওয়ার্ক আমবাউ সেখানে অন্য সবার চেয়ে আলাদা। ১৬ বছর ধরে কোনো খাবারই মুখে তোলেন না তিনি; এমনকি পানিও না। কিন্তু তার পরও দিব্যি সুস্থ আছেন ২৬-এর এই তরুণী। করছেন স্বাভাবিক জীবনযাপন!

আমবাউ একজন ইথিওপিয়ান। তিনি জানিয়েছেন, যখন তার বয়স ১০ বছর তখন থেকে তিনি সব ধরনের খাবার পরিহার করেছেন।

অপ্রত্যাশিতভাবে তার ক্ষুধা চলে গেছে। খাওয়া-দাওয়া না করলেও অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। শুধু তাই নয়, তার স্বাস্থ্যও ভালো আছে এবং রান্নাবান্না করাসহ দৈনন্দিন অন্যান্য কাজকর্ম করার মতো যথেষ্ট শক্তিও তার আছে।

জানা গেছে, আমবাউয়ের এমন ‘অদ্ভুত’ দাবির পর তার বিভিন্ন মেডিকেল টেস্ট করানো হয়েছে। কিন্তু সে সবের কোনোটিতেই এটা নিশ্চিত হওয়া যায়নি তিনি আসলে সত্যি বলছেন নাকি মিথ্যা।

আরো পড়ুন : ১৬ ঘণ্টা গাছ জড়িয়ে ধরে নারীর বিশ্বরেকর্ড!

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার হাসপাতালেও আমবাউয়ের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেখানেও চিকিৎসকরা পরীক্ষার সময় খাবারের কোনো অস্তিত্ব পাননি।

আমবাউ জানান, তিনি এখনো মনে করতে পারেন শেষ কবে তিনি খাবার মুখে তুলেছিলেন। তিনি বলেন, সর্বশেষ আমি লাল মসুর ডালের সঙ্গে ইঞ্জেরা খেয়েছিলাম। এটি ইথিওপিয়ার একটি সাধারণ খাবার। এরপর আমার ক্ষুধা চিরতরে চলে যায়।

তিনি জানান, প্রথম দিকে পরিবারকে তিনি মিথ্যা বলতেন যে তিনি খেয়েছেন। একপর্যায়ে সত্যিটা বলে দেন। আমবাউ বলেন, পরিবারের লোকজন আমাকে সকালে নাশতা খেতে এবং স্কুলে যেতে বলত। আমি বলতাম খেয়েছি, কিন্তু আসলে ভান করতাম। আমি আসলে ক্ষুধা-তৃষ্ণা সব হারিয়ে ফেলেছিলাম। 

সূত্র: অডিটি সেন্ট্রাল।

এস/ আই.কে.জে/

তরুণী মেডিকেল টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250