শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সোমবার (১০ই নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে।

মুঘল আমলে প্রতিষ্ঠিত দিল্লির লাল কেল্লা প্রতিদিন দেখতে যান হাজার হাজার পর্যটক। সবসময়েই সেখানে ভিড় থাকে। বিস্ফোরণের সময়েও বেশ ভিড় ছিল ওই এলাকায়। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন আরো ২৪ জন।

আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়ি এবং দোকানেও আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারি সূত্র।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। উত্তর প্রদেশে সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। লখনউ থেকে জারি করা নির্দেশনায় সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুম্বাইয়েও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250