মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

তিশা, ইয়াশ ও উর্বিকে নিয়ে অংশুর ‘নসিব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

(বাঁ থেকে) প্রিয়ন্তি উর্বি, ইয়াশ রোহান ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। আগামী ১০ই জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।

নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।

মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। গত ৭ই জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।

নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250