বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আসছে ঈদ, ঝলমলে ত্বক পেতে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরেই পালিত হবে ঈদুল ফিতর। তার ওপর ঈদের দুদিন পরই পহেলা বৈশাখ। কেনাকাটা শেষে অনেকেই এখন মন দিচ্ছেন রূপচর্চায়। কেউ কেউ নামীদামী স্ক্রিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের জেল্লা ফেরানোর চেষ্টা করেন। আবার অনেকেই ভরসা রাখেন ঘরোয়া উপাদানে। 

ত্বকের হাল ফেরাতে কার্যকরী ভূমিকা রাখে অ্যালোভেরা, নারকেল তেলসহ একাধিক উপাদান। এসব প্রাকৃতিক উপাদান কীভাবে ব্যবহার করলে ঈদে জেল্লাদার ত্বক পাবেন চলুন জেনে নিই- 

টক দইয়ের ফেস মাস্ক

সহজেই ত্বকের জেল্লা বাড়াতে ভরসা রাখতে পারেন টক দইয়ে। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আপনার ত্বকে প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তাই টক দই ব্যবহারে ত্বকের জেল্লা বাড়ে তৎক্ষণাৎ। একটি পাত্রে পরিমাণমতো টকদই নিন। এর সঙ্গে যোগ করুন মধু আর এক চিমটি হলুদ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। 

আরো পড়ুন : চোখ স্বচ্ছ ও উজ্জ্বল করতে ঘরেই তৈরি করুন সিরাম!

বেসন ও মুসুর ডালের ফেসপ্যাক

দুই চামচ বেসন আর এক চামচ মুসুর ডালের গুঁড়ো মিশিয়ে নিন। এতে যোগ করুন গোলাপ জল। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। 

চন্দনের ফেসপ্যাক

এই ফেসপ্যাকটি বানাতে প্রয়োজন দুই চামচ চন্দনগুঁড়ো আর পরিমাণমতো গোলাপ জল। চাইলে দুই ফোঁটা চন্দনের এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন। প্রতিটি উপকরণ ঠিকঠাকভাবে মেশালেই তৈরি আপনার ফেসপ্যাক।

গোলাপের ফেসপ্যাক

ব্লেন্ডারে গোলাপের পাপড়ি মিহি করে ব্লেন্ড করুন। এরপর এতে যোগ করুন গ্লিসারিন ও অ্যালোভেরা জেল। ব্যাস, আপনার ঘরোয়া ফেসপ্যাক রেডি। 

কীভাবে এসব ফেসপ্যাক ব্যবহার করবেন? 

প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। এরপর ব্রাশের সাহায্যে এই ফেসপ্যাক ধীরে ধীরে আপনার মুখে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এরপর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না যেন। সপ্তাহে মাত্র ১-২ দিন এই ফেসপ্যাক ব্যবহারেই পাবেন উজ্জ্বল ঝলমলে ত্বক। 

এস/ আই.কে.জে/ 


ঈদ ফেসপ্যাক ঝলমলে ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250