শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

ধর্মীয় সংখ্যালঘু শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়িপেটা করে তার দুই পা ও হাত ভেঙে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক।

আরেক গ্রুপ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চানের সমর্থকেরা তার ওপর হামলা করেন। মারাত্মক আহত বিপুল মৈত্রকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সরদার কামরুজ্জামান চানকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, হামলার ঘটনার আগে জেলা বিএনপির কার্যালয়ে কামরুজ্জামান চান তার দলবল নিয়ে বৈঠক করেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান তার বাবার প্রতিষ্ঠিত জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছেন, যা মেনে নিতে পারেননি তারা। আর এটা নিয়েই বিরোধের সৃষ্টি। 

জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামান বলেন, ‌‘বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে বিকেলে প্রধান শিক্ষক ও আরেকজন শিক্ষক মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। পথে কমদতলার ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দিয়েছেন তারা।’

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।’

পিরোজপুর শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250