বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ইফতারে বেগুনি না খাওয়ার পরামর্শ ভোক্তার ডিজির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইফতারে বেগুনি খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

বুধবার (১৩ই মার্চ) কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ডিম ও মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ পরামর্শ দেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ইফতারে তেলে ভাজা বেগুনি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। আমি ডাক্তার নই, কিন্তু সব ডাক্তারকে জিজ্ঞেস করলে এই বেগুনি না খাওয়ার পরামর্শ দেবেন।

বেগুনের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি বেগুন কেনা একটু সীমিত করে দিই, তা হলে যে বেগুন ১০০ টাকা হয়েছে, পর দিনই তা ৪০ টাকায় পাওয়া যাবে।

আরো পড়ুন: যেকোনো মূল্যে নাবিকদের ফিরিয়ে আনা হবে : নৌ প্রতিমন্ত্রী

এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে রমজানসহ সারা বছর কাঁচাপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও যৌক্তিক মূল্য নিশ্চিতে, কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয়কে।

বেপরোয়া সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে সংযমের মাস রমজানের বাজারে অস্থিতিশীলতায় নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। একদিকে ক্রেতার চাপ যেমন বেশি, অন্যদিকে বেপরোয়াভাবে হচ্ছে পণ্যের মূল্যবৃদ্ধি।

জানা যায়, রোজা শুরু হতেই বাজারে শসা ও বেগুনের দাম একশ ছাড়িয়েছে। আকাশছোঁয়া দাম মুদি পণ্যেরও। খেসারির ডালের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ছোলা ১২০ আর দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০-১৫৫ টাকায়। সকল ক্ষেত্রেই দামের উত্তাপ।

এসি/



ভোক্তার ডিজি ইফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250