মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কানাডার পার্লামেন্টে নিয়োগ পেলেন বাংলাদেশি শায়লা আনোয়ার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কানাডার হাউস অব কমন্স ও সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা আনোয়ার। কানাডার টপ ব্যুরোক্রেসি ক্লার্ক অব দ্য সিনেট অ্যান্ড ক্লার্ক অব দ্য পার্লামেন্ট পদে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী ৬ই মে থেকে তার নিয়োগ কার্যকর হবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শায়লা আনোয়ারের সিনেটের নতুন ক্লার্ক এবং পার্লামেন্টের ক্লার্ক হিসেবে নিয়োগকে স্বাগত জানিয়ে গণমাধ্যমকে বলেন, সিনেটের কর্মপ্রক্রিয়া এবং আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী শায়লা আনোয়ার কানাডার ব্যুরোক্রেসির একজন ব্যতিক্রমী কর্মকর্তা। তিনি (শায়লা) তার মেধা দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে কানাডার পার্লামেন্ট ব্যবস্থাকে জনগণের জন্য কার্যকর করে তুলবেন বলে আশা করেন ট্রুডো।

আরো পড়ুন: আমেরিকার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

উল্লেখ্য, শায়লা ২০০৭ সাল থেকে হাউস অব কমন্সে পার্লামেন্ট ও সিনেটে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কানাডার হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন। ক্লার্ক অব দ্য সিনেট অ্যান্ড ক্লার্ক অব দ্য পার্লামেন্টের কাজ হচ্ছে পুরো সংসদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা এবং দেখভাল করা।

ঢাকার বাসিন্দা শায়লা আনোয়ার বড় হয়েছেন কানাডার অটোয়াতে। অটোয়ার কালর্টন ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং রাজনীতি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। 

এইচআ/ আই. কে. জে/  

শায়লা আনোয়ার প্রশাসনিক কর্মকর্তা কানাডিয়ান পার্লামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250