বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

বাজেট সহায়তা ও রেল উন্নয়নে ১ বিলিয়ন ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ছবি: প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে জাপান। এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে দেশটি।

এ ছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইনকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং পড়াশোনার জন্য স্কলারশিপ (বৃত্তি) বাবদ অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

আজ শুক্রবার (৩০শে মে) জাপান ও বাংলাদেশের মধ্যে এ-সংক্রান্ত নোট বিনিময় হয়েছে। প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

কূটনৈতিক পরিমণ্ডলে, ‘নোট বিনিময়’ বলতে বোঝায় আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের একটি আন্তর্জাতিক পদ্ধতি। এটি সাধারণত দুটি সরকারের মধ্যে সম্পন্ন হয়। এ পদ্ধতিতে প্রতিটি সরকার অন্য সরকারের কাছে একটি নোট পাঠায়। অক্সফোর্ড রেফারেন্স অনুসারে, এ নোটগুলো কূটনৈতিক নোট নামেও পরিচিত। 

কোনো একটি বিষয়ে ঐকমত্য প্রকাশ ও আলোচনার মাধ্যমে চুক্তি নিশ্চিত করার জন্য এ ধরনের নোট ব্যবহৃত হয়। নোট বিনিময়ের মাধ্যমে উভয় সরকার পারস্পরিক সম্মতি স্বীকার করার পরেই চুক্তিটিকে বাধ্যতামূলক হিসেবে গণ্য করা হয়।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250