শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

গানের শিক্ষক নিয়োগ বাতিল না করলে সরকারকে বাধ্য করার হুমকি ওলামা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। তারা বলেছে, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে।

আজ শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা।

পরিষদের উপদেষ্টা ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিস্তারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। অথচ এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই।

তিনি বলেন, ‘শেখ হাসিনা গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন। আজ সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই, প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যদি না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।’

জাতীয় সংস্কৃতি পরিষদের মুফতি সেলিম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ধর্মীয় শিক্ষক নেই। অথচ দেখা যাচ্ছে, এখন অনেক পরিবার বিদ্যালয়ের বদলে মাদ্রাসায় সন্তানদের পাঠাচ্ছে। যদি সংগীতশিক্ষা দেওয়া হয়ই, তাহলে আমরা গজল শেখানোর জন্য শিক্ষক পাঠাতে প্রস্তুত।’

সমাবেশ শেষে মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো’সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।

জে.এস/

শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250