রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

লাগবে না জিডির কপি, ফি দিয়েই তোলা যাবে হারানো এনআইডি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে আর লাগবে না সাধারণ ডায়রির (জিডি) কপি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে। এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে।

এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা বর্তমানে সফটওয়্যারের কাজ করছি। আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যার অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেওয়ার নির্দেশনা উঠে যাবে। কারণ জিডি করতে সেবা গ্রহীতাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মূলত এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ওআ/কেবি

এনআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250