সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই নির্মাতা।

এদিকে, অবশেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুইজন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। রোববার (১০ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান।

আরও পড়ুন: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছেলেকে নিয়ে শাবনুর

এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীরকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফোন করা হয়েছিল বলে নিশ্চিত করেছিলেন তার নিকটজন। তিনি জানান, ফারুকী প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অনেকের শুভেচ্ছায় ভাছেন ফারুকী। অনেকেই আশা রাখছেন এবার চলচ্চিত্রের উন্নয়নের জন্য তিনি হয়তো কাজ করবেন।

এসি/ আই.কে.জে


মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250