বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছেলেকে নিয়ে শাবনুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাবনূর এখন সামাজিকযোগামাধ্যমে বেশ সক্রিয়। শুরুর দিকে আগ্রহ না থাকলেও ভক্তদের কাছাকাছি থাকতে কয়েক বছর ধরে সক্রিয় তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে  থাকেন শাবনূর। আজ রোববার হঠাৎ তিনি ফেসবুক লাইভে এলেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে লাইভ করেছেন তিনি। ক্যাপশনে জানিয়েছেন, সিডনি সিক্সারস বনাম থান্ডারস দলের খেলা ছেলে আইজান নেহানকে নিয়ে উপভোগ করেছেন শাবনূর।

ছেলেকে নিয়ে খেলা উপভোগ করতে গিয়ে উচ্ছ্বাস দেখা গেছে শাবনূরের মধ্যে। জানালেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলা উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে। আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। খেলা দেখতে এসে আমরা খুব মজাও করছি।’

দেশের সিনেমার দাপুটে অভিনয়শিল্পী শাবনূর দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও সিনেমাপ্রেমীদের তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূরের ইচ্ছা, তার ছেলে ক্রিকেটার হোক। ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখে মা শাবনূর এমন স্বপ্নের কথা জানালেন।

আরও পড়ুন: এবার ভক্তদের নতুন খবর দিলেন রুনা খান

শাবনূর বললেন, ‘আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যেকোনো দেশের খেলা টেলিভিশন চললে ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই, ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে উঠুক। এটাই আমার স্বপ্ন। তাই তো যখন সময়–সুযোগ পাই, ছেলেকে নিয়ে ক্রিকেট মাঠে চলে আসি। মা-ছেলে মিলে মাঠের ক্রিকেট বেশ উপভোগ করি।’

এসি/ আই.কে.জে/


শাবনুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250