সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

দুবাইয়ে হবে বিশ্বের প্রথম সোনার সড়ক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে এক বছরের বেশি সময় ধরে সোনার দামে আগুন ধরেছে। দিন দিন সে আগুনের উত্তাপ বাড়ছে। তার প্রভাব পড়ছে দেশে দেশে, অর্থনীতিতে লাগছে বড় ধাক্কা। তবে সংযুক্ত আরব আমিরাতসহ সোনার খনিতে সমৃদ্ধ আরব দেশগুলোর পরিস্থিতি যেন উল্টো।

কিছুদিন আগেই সৌদি আরবে নতুন সোনার খনি পাওয়া গেছে। আর এবার আরব আমিরাত কর্তৃপক্ষ দুবাইয়ে সোনার সড়ক তৈরির পরিকল্পনার কথা জানাল।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ের সড়কটি হবে বিশ্বের প্রথম সোনার সড়ক। তবে কীভাবে সড়কটি নির্মাণ করা হবে, কতটুকু সোনা ব্যবহার হবে নির্মাণে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তারা বলছে, এ বিষয়ে পরে জানানো হবে।

দুবাইয়ের আবাসন কোম্পানি ইথরা দুবাই সম্প্রতি সেখানে একটি ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ উদ্বোধন করেছে। ওই অনুষ্ঠানেই সোনার সড়ক নির্মাণের ঘোষণা এসেছে।

খালিজ টাইমস জানায়, ২০২৪-২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫ হাজার ৩৪১ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৫২ হাজার ২৭৫ কোটি টাকা) সোনা রপ্তানি করেছে। তাদের কাছ থেকে সিংহভাগ সোনা কিনেছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং, তুরস্কসহ কয়েকটি দেশ।

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টকে বলা হচ্ছে আমিরাতের ‘স্বর্ণালংকারের নতুন ঠিকানা’। এখানে সোনানির্মিত বিভিন্ন জিনিস ও স্বর্ণালংকার পাওয়া যাবে। এখানে ক্রেতারা খুচরা, পাইকারি দরে যেমন কেনাকাটা করতে পারবেন, পাশাপাশি বিনিয়োগও করতে পারবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধী, স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্যবসা খাতের ১ হাজারের বেশি বিক্রেতা রয়েছেন।

জে.এস/

সোনার সড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250