ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদদীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।
জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩ নম্বর সেক্টরে জসীমউদদীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবরটি শেয়ার করুন