বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রাঙামাটিতে রাস্তায় নেমে অটোরিকশায় হাতির আক্রমণ, অতঃপর...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকায় রাস্তায় নেমে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর বন্য হাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন। আজ রোববার (১৬ই নভেম্বর) সন্ধ্যায় জীবতলী আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ঝর্ণা চাকমা (৭০) ও সবিতা চাকমা (৮০)।

পাঁচজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে জীবতলী চেয়ারম্যানপাড়ার পথে যাচ্ছিল অটোরিকশাটি। জীবতলী আগরবাগান এলাকায় পৌঁছালে বন থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি হাতি অটোরিকশার ওপর হামলা চালায়। এতে ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা গুরুতর আহত হন। একই সময়ে আহত হন সিএনজি অটোরিকশাচালক ত্রিজয় চাকমা (২৩)। অন্য দুই যাত্রী লাফিয়ে প্রাণে বাঁচেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিত্সক এ কে এম মশিয়ত উল্লাহ বলেন, সন্ধ্যা সাতটার দিকে আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়। এ সময় ঝর্ণা চাকমাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সবিতা চাকমাকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, হাতির আক্রমণে একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং আরেকজন চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, হাতির আক্রমণে একজন নিহতের তথ্য তাদের কাছে এসেছে। নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত ঝর্ণা চাকমার মেয়ে মিনা চাকমা ও রুনু চাকমা জানান, তাদের মা রাঙামাটি থেকে চেয়ারম্যানপাড়া যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। তারা বলেন, ঝর্ণা চাকমার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও পাওয়া যায়নি।

রাঙামাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250