শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

'নিতান্ত প্রয়োজন' না হলে ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ সরকারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে দেশ দু'টিতে 'নিতান্ত প্রয়োজন' না হলে ভ্রমণ না করা ভালো—এমনটি মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার (২৭শে এপ্রিল) ঢাকায় সরকারের এ ভাবনার কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ এখনো ভ্রমণ সতর্কতা ইস্যু করেনি। তবে আমি মনে করি, যাদের নিতান্ত প্রয়োজন নেই। এ সংঘাতের সময় বরং ভ্রমণ না করাই ভালো।’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে। দুই দেশের সীমান্তে গুলিবিনিময় হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে ও অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের খোঁজে ভারতজুড়ে অভিযান চলছে। এমন পরিস্থিতিতে এ হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ বলে আটকের দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির পক্ষ থেকে যাদের ‘বাংলাদেশি’ হিসেবে দাবি করা হবে, তাদের পরিচয় যাচাই করা হবে।

এইচ.এস/

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250