সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সিপিবির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিবিপি) নেতারা। আজ রোববার (২৭শে এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক হয়।

সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। চীনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন চেন ইয়াংপেই, ঝাং গুইউ।

সিপিবির পক্ষ থেকে বেঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মো. শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী।

সভায় জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া দুই পার্টির দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশদ আলোচনা হয়। সিপিবির নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং টেকসই উন্নয়নে চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

এইচ.এস/

সিপিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250