শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

ফরিদপুরে পাগলা ঘোড়ার কাণ্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে একটি ঘোড়া তেড়ে গিয়ে লোকজনকে আঘাত করার খবর পাওয়া গেছে। ঘোড়ার কামড় ও লাথিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত দু'দিন ধরে ঘোড়াটি এমন আচরণ করছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। একটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে এমন দৃশ্য। তবে ঘোড়ার মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সবশেষ ঘটনাটি ঘটে আজ রোববার (৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায়।

সূত্রে জানা গেছে, ঘোড়ার কামড়ে আহত পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। অন্যদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ ছাড়া অনেকে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। তখনই ঘোড়াটি দৌড়ে এসে কামড় দিয়ে ওই ব্যক্তিকে ফেলে দেয়। ওই ব্যক্তির ডাক-চিৎকার শুনে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কাজী হাসান ফিরোজ নামের এক ভুক্তভোগী বলেন, ‘সকালে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছনে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানামতে, আজ সকালে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।’

প্রত্যক্ষদর্শী ও পৌরসভার আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান বলেন, পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে, তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে আর সামনে কাউকে পেলে কামড়াচ্ছে এবং লাথি মারছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহত ব্যক্তিদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ঘটনাটি জানার পরেই প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়। তারা পৌরসভার সহযোগিতায় ঘোড়াটিকে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। ঘোড়াটিকে অজ্ঞান করে চিকিৎসা দিতে হবে, সে ক্ষেত্রে যা যা করার দরকার, সহযোগিতা করা হবে।

ফরিদপুর পাগলা ঘোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250