বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি এখন কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩রা জুলাই) বিকেলে সাভারে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন পরনির্ভর। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন গাড়ি চালকদের মতো, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। সড়ক ও নদী পথে নয়, বিএনপি এখন আকাশ পথে চলে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেকের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বড় বড় নেতারা সবাই তারেক আতঙ্গে আছে।

এ সময় রিজার্ভ বাড়তে শুরু করেছে জানিয়ে কাদের বলেন, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

ওআ/

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250