সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

ইবাদতকে দেখতে মুখিয়ে সিমন্স, নাহিদের উন্নতি চলতে থাকুক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ইবাদতকে দেখতে মুখিয়ে সিমন্স, উন্নতি করতে থাকুক নাহিদ। ছবি: এএফপি

দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ই জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা।

নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এ পেসার। শ্রীলঙ্কা সফরে তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।

ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। 

গলে আজ রোববার (১৫ই জুন) অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।

নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তার গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।

নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’

এইচ.এস/

ইবাদত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250