রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির একমাত্র ছেলের প্রথম জন্মদিন। বিশেষ দিনে ছেলেকে ৩৫ লাখ টাকা দামের একটি গাড়ি উপহার দিয়েছেন মাহি।

ফারিশের জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মা হিসেবে মাহির জন্য শুভকামনা জানিয়েছেন। তবে দিন শেষে ছেলেকে গাড়ি উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মাহি। টকটকে লাল রঙের গাড়ির ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

গাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে ফারিশ। এ ব্যাপারে মাহি গণমাধ্যমকে বলেন, ‘ও তো এখনো বুঝতে শেখেনি। কিন্তু বোঝা যায় গাড়ির প্রতি তার দুর্বলতার ব্যাপারটি। যখন আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাই, তখন ও স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে যায়। ড্রাইভারকে বসতেই দিতে চায় না। স্টিয়ারিং খালি ঘোরাতে থাকে। বুঝতে পারি গাড়িতে ও খুব আনন্দ পায়। ফারিশকে দেওয়া গাড়িতে ফারিশসহ আমরা সবাই গতকাল ঘুরেছি।’

এদিকে মাহি ও রাকিব সরকারের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়নি এখনো। তবে অনেক দিন ধরে দুজন আলাদা থাকছেন। ছেলে ফারিশের জন্মদিনে আগের ঘরের  এক ছেলে ও মেয়েকে সঙ্গে করে মাহির মায়ের বাসায় এসেছিলেন রাকিব সরকার।

এসময় ছেলের জন্য একটি স্বর্নের চেইন, একটা ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে আসেন রাকিব। সেসব গ্রহণও করেছেন মাহি। এরপর ফারিশের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়  কাটিয়েছেন তার বাবা। 

এ বিষয়ে মাহি গণমাধ্যমকে বলেন, ‘ফারিশের জন্য একটি স্বর্ণের চেইন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি এনেছিলেন রাকিব। গতকাল সন্ধ্যার পর প্রথমে ফারিশকে নিয়ে রাকিব কেক  কাটেন। এরপর আমাদের পরিবারের সদস্যরা মিলে কেক কাটি। ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছেন রাকিব।’

ওআ/ আই.কে.জে

মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250