রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

আফ্রিকায় সাড়ে ৯ হাজার বছর আগে দাহ করা নারীর খোঁজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ মালাউইতে খোঁজ পাওয়া গেছে উপমহাদেশটির সবচেয়ে প্রাচীন চিতা বা দাহ করার স্থানের। এটি বড় একটি আবিষ্কার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত দিন পরও চিতাটিতে দাহ করা এক নারীর শরীরের অংশ পাওয়া গেছে। তিনি জীবিত ছিলেন সাড়ে ৯ হাজার বছর আগে। তথ্যসূত্র: সিএনএন।

মালাউইতে যে স্থানে চিতাটি পাওয়া গেছে, সেটি হোরা পর্বতের পাদদেশে অবস্থিত। পঞ্চাশের দশক থেকেই স্থানটি বিজ্ঞানীদের নজর কেড়েছিল। সেখানে সবশেষ নতুন করে গবেষণা শুরু করা হয় ২০১৬ সালে। জানা গেছে, ২১ হাজার বছর আগে হোরা পর্বতের পাদদেশের ওই স্থানে মানুষের বসবাস শুরু হয়েছিল।

অতি সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণাপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, চিতায় ওই নারীর হাত ও পায়ের কিছু অংশের হাড় পাওয়া গেছে। তার বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। উচ্চতায় ছিলেন ৫ ফুটের সামান্য কম। ওই চিতায় একমাত্র তাকেই দাহ করা হয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ওই নারী যে প্রাচীন গোষ্ঠীর সদস্য ছিলেন, তারা শিকার করেই জীবন চালাত। গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি অব ওকলাহোমার সহযোগী অধ্যাপক জেসিকা সেরেজো রোমান বলেন, প্রাচীন শিকারি গোষ্ঠীর মধ্যে মৃতদের দাহ করার প্রথা খুবই বিরল ছিল। কারণ, মরদেহ ভস্মে পরিণত করার জন্য প্রচুর শ্রম, সময় ও জ্বালানির প্রয়োজন।

একটি চিতায় একজনকে দাহ করা, তারপর আবার হাড়ের ওপর পাওয়া কিছু কাটা দাগ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন ওই নারীকে কি পুড়িয়ে ভক্ষণ করা হয়েছিল? তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন নৃবিজ্ঞানী জেসিকা থম্পসন। তিনি বলেন, পাশেই সে সময়কার কিছু পশুর হাড় পাওয়া গেছে। সেগুলো ভক্ষণ করা হয়েছিল। ওই হাড়ের ওপর থাকা কাটা দাগ নারীর হাড়ের চেয়ে ভিন্ন।

আরেকটি অবাক করা বিষয় হলো, দাহ করার স্থানে কোনো দাঁত বা খুলির অংশ পাওয়া যায়নি। অর্থাৎ দাহ করার আগে ওই নারীর মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল। অধ্যাপক জেসিকা সেরেজো রোমান বলেন, মালাউইয়ের প্রাচীন শিকারিদের মধ্যে মৃত্যুর পর শরীরের কোনো অংশ সরিয়ে ফেলা আচার ছিল। সেগুলো হয়তো স্মারক হিসেবে রেখে দেওয়া হতো।

জে.এস/

দাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250