রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল সম্পূর্ণ বাস *** ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ *** বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ *** মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাচ্ছেন না যারা *** বক্তৃতায় জিয়ার নাম না নেওয়ায় বিএনপির ক্ষোভ, দুঃখপ্রকাশ শিক্ষা কর্মকর্তার *** পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ *** উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব শতবর্ষের দোরগোড়ায় *** দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী *** নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান *** শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের

মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল সম্পূর্ণ বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250