বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭শে অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কয়েকদিন ধরে আন্দোলন চললেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। গতকাল (শনিবার) বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা বিএনপির সঙ্গে বৈঠকে বসে। তবে দলটির শীর্ষ নেতারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন বিএনপি নেতারা।

রোববার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবকিছু সাংবিধানিক নিয়মে করতে হবে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে।

এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনকেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

ওআ/কেবি

মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250