সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

নিশ্চয়তা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রুম্মান সায়েম

টিকিট কেটেছেন? 

না! পকেটে নেই এক টাকা

এ স্বপ্ন দেখা তো

বিশ্ব রাজনীতির সাথে 

তামাশা করা!


তোমার সঙ্গে একটু কথা ছিল,

ঠিক এক কাপ চা আর একটা 

ধুম্র-শলাকা খেতে যতুটুকু সময় লাগে।


নাগরিক কোলাহলে

একটা ধুম্র-শলাকা চাই,

মেকি হাসি হেসে লাভ কী!


অমায়িক আধুনিক সভ্যতা, 

কেউ বুঝতে চায় না

ব্যথিত মানব মন।


অমায়িক আধুনিকতার বাজারে,

এককাপ চা আসেন খাই

কোনো এক বটতলায়।


আমি হাসতে ভুলে গেছি

বহুকাল আগে!

আগে ভাবতাম হাসতে হলে হয়তো

কর দিতে হবে মহামান্য রাষ্ট্রকে,

এখন দেখি, হাসলে যায় প্রাণ!


ভয় লাগে,পাবো তো গলাকাটা 

এই সময়ের মৃত্যুর 

নিশ্চয়তা!

আরএইচ/

কবিতা গল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250