সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

অস্কার ট্রফিকে অস্ত্র ভেবে যত কাণ্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

এবার অস্কারে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জেতে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। রাশিয়ান নির্মাতা পাভেল তালানকিন এই তথ্যচিত্রের সহনির্মাতা। বুধবার নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল সেই অস্কার ট্রফি। নিউইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে বাদ সাধেন সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা। তাদের যুক্তি ছিল, এটি ওয়েপন (অস্ত্র) হিসেবে ব্যবহারের আশঙ্কা আছে। তাই এটি বিমানে নেওয়া যাবে না।

নিরাপত্তা কর্মকর্তাদের এমন মন্তব্যে বিস্মিত হন পাভেল তালানকিন। সংবাদমাধ্যম ডেডলাইনকে তিনি বলেন, ‘তারা কীভাবে অস্কার ট্রফিকে অস্ত্র হিসেবে বিবেচনা করলেন, এটা হতবাক করার মতো। মার্চে অস্কার পাওয়ার পর আমি এই ট্রফি নিয়ে একাধিকবার ফ্লাইটে ভ্রমণ করেছি। কিন্তু এমন সমস্যা কখনো হয়নি।’

পাভেল তালানকিন জানান, জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তির মুখে তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন লুফথানসা এয়ারলাইনসের একজন এজেন্ট। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের বলেন, পুরো যাত্রাপথে ট্রফিটি তাদের কাছেই থাকবে। ককপিটে নিরাপদে রাখা হবে। ফ্রাঙ্কফুর্টে পৌঁছে সেটি দায়িত্ব নিয়ে বিমানবন্দরের গেট পর্যন্ত এগিয়ে দেবেন তারা। কিন্তু তাতেও রাজি হননি নিরাপত্তা কর্মকর্তারা। পরে ট্রফিটিকে একটি কাঠের বাক্সে ভরে বিমানের লাগেজ অংশে রাখা হয়। কিন্তু ফ্রাঙ্কফুটে পৌঁছে দেখা যায়, ট্রফি রাখা সেই বাক্স নিখোঁজ।

ট্রফি হারিয়ে হতাশ হয়ে পড়েন পাভেল তালানকিন। মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন তথ্যচিত্রের আরেক নির্মাতা ডেভিড বোরেনস্টাইন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চাপে পড়ে অনুসন্ধান শুরু করে লুফথানসা এয়ারলাইনস।

অবশেষে দুই দিন পর লুফথানসা এয়ারলাইনস জানায়, ট্রফি খুঁজে পাওয়া গেছে। ফ্রাঙ্কফুর্টে তাদের কাছে সেটি নিরাপদে আছে। সংবাদমাধ্যম ডেডলাইন গতকাল জানিয়েছে, শ্বাসরুদ্ধকর নাটকীয় পরিস্থিতির পর নির্মাতা পাভেল তালানকিনের কাছে ট্রফিটা পৌঁছে দিয়েছে লুফথানসা এয়ারলাইনস। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের অস্কার ট্রফিকে অস্ত্র হিসেবে বিবেচনা করার এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্র দুনিয়ায়।

জে.এস/

রাশিয়ান নির্মাতা পাভেল তালানকিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250