সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ভারত ভ্রমণে সতর্কতা বাড়াল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকদের জন্য সতর্কতার জারি করেছে আমেরিকা। গত ১৮ই জুন ভারত ভ্রমণবিষয় সতর্কবার্তা হালনাগাদ করে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, কিছু এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় সেসব অঞ্চলে ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। খবর এনডিটিভির।

দ্বিতীয পর্যায়ের এ সতর্কবার্তায় বলা হয়, ভারত সফরের ক্ষেত্রে বিশেষ করে কাশ্মীর, উত্তর-পূর্ব অঞ্চল, ভারত-পাকিস্তান সীমান্ত এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় যাতায়াতে সাবধানতা অবলম্বন করতে হবে। এসব এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদের বাস্তবতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নারী পর্যটকদের জন্যও আলাদা সতর্কতা জারি করা হয়েছে। রাতের বেলায় চলাফেরা, একা ভ্রমণ এবং নির্জন জায়গায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ধর্ষণ ও সাইবার অপরাধের ঘটনা বিবেচনায় নিয়েই এ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

কলকাতায় অবস্থিত আমেরিকার কনস্যুলেট বলছে, যদিও পূর্ব ভারতের কিছু গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকায় জরুরি সহায়তা সীমিত। তবে কলকাতা ও এর আশপাশের অঞ্চলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো হুমকি নেই।

ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250