সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আবারও দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

সমস্যার সমাধানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্টকে বৈঠকের পরামর্শ দেওয়ার পর তিনি এ হুমকি দিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় চলমান ‘খ্রিস্টান নির্যাতন ও হত্যাকাণ্ড’ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে ‘সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে’।

ট্রাম্প নাইজেরিয়ায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার কথা বিবেচনা করছেন কিনা—এয়ার ফোর্স ওয়ানে থাকা এএফপির একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে। আমি বলতে চাইছি, অনেক কিছু, আমি অনেক কিছুরই পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, ‘সেখান তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তাদের প্রচুর সংখ্যায় হত্যা করছে। আমরা তা হতে দেব না।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250