বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বয়স হয়েছে, কচি খুকি নই: রুনা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরতে অভিনেত্রী ও মডেল রুনা খানের জুড়ি মেলা ভার। বয়স চল্লিশের কোটায় থাকলেও তা যেন কোনো বাধাই নয় রুনার কাছে। শুধু অভিনয় শৈলীতেই নয়, সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন রুনা খান। সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, বয়স হয়েছে ,কচি খুকিও নই।

অভিনেত্রী মনে করেন, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে। আর এ বিষয়টিকে ‘বোকা চর্চা’ বলে মনে করেন রুনা খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘আমি এর আগেও একবার বলেছি, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে ‘তুলনা’ জিনিসটাই সুন্দর ব্যাপার না।’

আরও পড়ুন: ব্যাঙের নামকরণ করা হলো লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে

হোক জয়া আহসান কিংবা রুনা খান, চল্লিশ পেরিয়েও এখনও আবেদনময়ী এই তারকারা। এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর! অভিনেত্রীর কথায়, ‘আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি। কখনোই মনে করি না, আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; সমালোচনা থেকে কাজটা ভালো করবে।’

তবে কোনটা কোন ধরনের সমালোচনা, সেটিও বিশ্লেষণ করলেন রুনা। বলেন, ‘জয়া আপা, আমি- আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই। আর যেটা পরশ্রীকাতরতা থেকে সমালোচনা, অ্যাটেনশন পাওয়া থেকে সমালোচনা, সেগুলোও আমরা বললামই, আমরা তো আর কচি খুকি নই।’

এসি/কেবি

রুনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250