শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

ভূমিকম্পে কাঁপল সৌদি-ইরাক-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪।

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯।

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার (২২ শে নভেম্বর) দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250