শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাকিস্তানকে আরও ১১০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানকে আরো ১১০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই লক্ষে ইতোমধ্যেই পাকিস্তান ও আইএমএফের কর্মকর্তা পর্যায়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এখন আইএমএফের বোর্ড বৈঠকে সবুজ সংকেত দেওয়া হলেই ঋণের টাকা সরবরাহ শুরু হবে।

মঙ্গলবার (১৯শে মার্চ) সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফের সদর দপ্তর।

একটি আন্তজার্তিক বার্তাসংস্থা জানিয়েছে, কিছুদিন আগে আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে গিয়েছিল। সেখানে ৫ দিন অবস্থান করে দেশটির অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই শেষে মঙ্গলবার (১৯শে মার্চ) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হয় আইএমএফ প্রতিনিধি দলের। সেই বৈঠকে স্বাক্ষরিত হয় চুক্তিটি। 

ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে অর্থনৈতিক সংকট শুরু হয় পাকিস্তানে। পরবর্তী ২ বছরে তা আরও তীব্র হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ২০২২ সালে আইএমএফের কাছে ৩০০ কোটি ডলার জরুরি ঋণের জন্য আবেদন করে পাকিস্তানের সরকার।

সেই আবেদনের পর বিস্তর যাচাই শেষে গত বছর গ্রীষ্মে দেশটিকে কিস্তির ভিত্তিতে ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। সেই পর্বেরই শেষ কিস্তি এই ১১০ ডলার।

 সূত্র : রয়টার্স 

এইচআ/ 

পাকিস্তান আইএমএফ ঋণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250