শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছবি: বাসস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। খবর বাসসের। 

সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন—বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন—শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250