বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের *** অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ *** আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, দিল্লির প্রতিবাদ *** মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে! *** সারের পর্যাপ্ত মজুতের তথ্যে সংসদীয় কমিটিতে দ্বিমত, মাঠপর্যায়ে সংকটের অভিযোগ এমপিদের *** চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নেপথ্যে কী

মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীন থেকে কেনা বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে এটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। এ ঘটনার বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় বলে মনে করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ২০১২ সাল থেকে যুদ্ধবিমানটি বহুবার উড়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ কারণে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়। আজ মঙ্গলবার (২৯শে জুলাই) ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ শিশু।

ইয়াও ওয়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250