শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

নতুন নিয়ম

অষ্ট্রেলিয়ায় কর্মচারীরা অফিস ছুটির পর বসের কথা শুনতে বাধ্য থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আজ সোমবার (২৬শে আগস্ট) থেকে অষ্ট্রেলিয়ায় নতুন একটি নিয়ম চালু হয়েছে। তা হলো- কর্মচারীরা অফিস ছুটির পর বা ছুটির দিনে বসের কথা শুনতে বাধ্য থাকবে না। 

অস্ট্রেলিয়ান কর্মচারিদের স্বাস্থ্যকর কর্মজীবনের ভারসাম্য নিশ্চিত করার জন্য এই নতুন আইন কার্যকর করা হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে কাজ সম্পর্কিত কোনোরকম যোগাযোগ উপেক্ষা করতে পারবে কর্মচারীরা।

অস্ট্রেলিয়ার আগেও ফ্রান্স এবং জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এই আইন কার্যকর করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় এই আইন পাস হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। তবে আইনটি কার্যকর হতে সময় লেগে যায় আরও কয়েক মাস।

এই আইন সম্পর্কে কর্মচারি অ্যাডভোকেসি গ্রুপ থেকে ইতিবাচক অভ্যর্থনা জানানো হলেও আইনটি সংসদে পাস হওয়ার সময় নিয়োগকর্তা কোম্পানিগুলির সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। সমালোচকরা বলেছিলেন, এই আইনটি খুব দ্রুত প্রণয়ন করা হয়েছে এবং এই আইনে উল্লেখযোগ্য কিছু ত্রুটি আছে।

আরো পড়ুন : নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী

অবশেষে এই আইনটি আজ সোমবার থেকে কার্যকর করা হবে এবং নির্দিষ্ট সময়ের বাইরে কর্মচারীরা কোনোভাবেই মালিকের ফোন বা মেসেজ অ্যাটেন্ড করতে বাধ্য থাকবেন না।

তবে, কোন কোন বিষয়ে কর্মচারী নির্দিষ্ট সময়ের পরেও কর্মকর্তার ফোন বা মেসেজ অ্যাটেন্ড করতে বাধ্য থাকবেন সেগুলো হলো—যোগাযোগের কারণ যদি জরুরি ভিত্তিক হয়, অতিরিক্ত কাজের জন্য যদি অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, কর্মচারীর দায়িত্বের স্তর এবং ভূমিকার প্রকৃতি কেমন তা নির্ধারিত করবে তিনি ফোন তুলবেন কিনা, আগে থেকে যদি বলা থাকে তাহলে সময়ের বাইরেও ফোন করলে তুলতে হবে। এ ব্যাপারগুলো অবশ্য বিবেচিত।

এস/ আই.কে.জে/

অফিস ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250